Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লুটপাট-হামলা-চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের 
Thursday August 8, 2024 , 5:41 pm
Print this E-mail this

দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ চেপে না বসে তার বন্দোবস্ত করতে হবে

লুটপাট-হামলা-চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান গণতন্ত্র মঞ্চের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লুটপাট, হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে বরিশালবাসীকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার (আগস্ট ৮) বেলা ১১টায় বরিশাল নগরের আশ্বিনী কুমার হল চত্বর থেকে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগসহ সব ধরনের গণবিরোধী নৈরাজ্য ও সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে পথসভা শুরু হয়। এটি জেলখানার মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ, চৌমাথা, রুপাতলি ও চাঁনমারী হয়ে লঞ্চঘাটে গিয়ে সমাপ্ত হয়। গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য দেন-বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা আহ্বায়ক হারুন অর রশিদ মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সহ-সভাপতি সোহরাব হোসেন, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা সদস্য আব্দুল মান্নান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সদস্য সচিব জসিম উদ্দিন রাঢ়ি, সদস্য শওকত হোসেন বাদল, জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরন হালদার প্রমুখ। নেতারা বলেন, ছাত্র-জনতা দেশকে অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। কিন্তু আমরা প্রত্যক্ষ করছি, গত কয়েকদিন কিছু অবাঞ্ছিত লোক ছাত্রদের এই অর্জনকে ব্যর্থতায় পর্যবসিত করার পায়তারা করছে। সারা দেশে জুড়ে চুরি, লুটপাট, অগ্নিসংযোগে মত্ত হয়ে উঠেছে। আমরা দৃঢ় কণ্ঠে এই অপশক্তিকে বলতে চাই- বাংলার মাটিতে আর কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। এখন ছাত্র-জনতার রক্তে অর্জিত এই বিজয়কে গণমানুষের চূড়ান্ত মুক্তির দিকে ধাবিত করতে হবে৷ দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ চেপে না বসতে পারে তার বন্দোবস্ত তৈরি করতে হবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন