Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা 
Thursday August 8, 2024 , 1:31 am
Print this E-mail this

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হাসিনা সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়। আন্দোলনের পরে রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা পরিস্কার করছেন শিক্ষার্থীরা নিজেরাই। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে। বুধবার (৭ আগস্ট) কুমিল্লার বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। এদিন নগরীরর টমছম ব্রিজ ও রানীর বাজারের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন। এই ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা সেটি পর্যবেক্ষণ করছেন।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক