Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৭, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান 
Wednesday August 7, 2024 , 8:24 am
Print this E-mail this

রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে

দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ (৭ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, বুধবার ৭ আগস্ট, দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এতে সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।




Archives

Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি
Image
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Image
পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও