Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংখ্যালঘুদের সুরক্ষায় ছাত্র-জনতার প্রচেষ্টাকে স্বাগত ইইউর 
Tuesday August 6, 2024 , 8:17 pm
Print this E-mail this

একাধিক হামলার প্রতিবেদনে ঢাকায় ইইউ মিশন’র গভীর উদ্বেগ প্রকাশ

সংখ্যালঘুদের সুরক্ষায় ছাত্র-জনতার প্রচেষ্টাকে স্বাগত ইইউর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ধর্মীয়, জাতিগত ও অন্যান্য সংখ্যালঘুদের উপাসনালয় এবং লোকদের ওপর একাধিক হামলার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন। মঙ্গলবার (৬ আগস্ট) এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংখ্যালঘুদের সুরক্ষায় আন্দোলনকারী ছাত্র এবং অন্যদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। এতে আরও বলা হয়, আমরা জরুরিভাবে সব পক্ষকে সংযম প্রদর্শন, সাম্প্রদায়িক সহিংসতা প্রত্যাখ্যান এবং সব বাংলাদেশির মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট