Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারত 
Sunday August 4, 2024 , 8:51 pm
Print this E-mail this

প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত। রোববার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সামাজিক মাধ্যম ‘এক্স’ এ  দেওয়া পোস্টে ভারতের  সহকারী হাইকমিশন (এএইচসিআই) বলেছে, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের এখতিয়ারে বসবাসকারী শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিকের এ অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’ জরুরি অবস্থার জন্য একটি হেল্পলাইন নম্বরও শেয়ার করা হয়েছে। এএইচসিআই হলো সিলেটে ভারত সরকারের একটি প্রতিনিধি অফিস এবং এটি তার কনস্যুলার এখতিয়ারে (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা) ভিসা দেয়াসহ ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। এএইচসিআই ভারতীয় হাইকমিশন, ঢাকার সাধারণ তত্ত্বাবধানে কাজ করে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ চলছে।  রোবনার সহিংসতায় প্রায় ৭০ জন মারা গেছেন।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট