Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৭, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নিহতদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান 
Friday August 2, 2024 , 9:31 pm
Print this E-mail this

এ সময় হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা

বরিশালে নিহতদের স্মরণে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা, গণগ্রেপ্তার শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (জুলাই ২) সন্ধ্যায় ব‌রিশাল বি‌শ্ব‌বিদ‌্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়। এর আগে শিক্ষার্থীরা নগরের জিলা স্কুল মোড় থেকে গান গাইতে গাইতে র‌্যালি করে শহিদ মিনারে আসেন। তারপর হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে নিহত ও আহতের ঘটনার দায় নিয়ে সরকার প্রধা‌নের পদত্যাগ দাবি করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন-আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান, লামিয়া সাইমুন, অর্পিতা নন্দি বন্যি, রাইজুল ইসলাম সাকিব, শশী রায়, রুবাইয়া, নয়ন সরকার জয়, সুজন সিকদার ও আরিফ শাহরিয়ার। সংক্ষিপ্ত বক্তৃতায় আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যা করেছে। এ হত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।




Archives

Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি
Image
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Image
পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও