Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি’র প্যানেল মেয়র-২ নির্বাচিত হলেন কাউন্সিলর বাহার 
Monday July 29, 2024 , 4:39 pm
Print this E-mail this

ওয়ার্ডবাসী খুশি, তার অর্জন পুরোটাই মেয়রের, মন্তব্য কাউন্সিলর বাহার’র

বিসিসি’র প্যানেল মেয়র-২ নির্বাচিত হলেন কাউন্সিলর বাহার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার। রোববার বরিশাল সিটি কর্পোরেশনের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক বৈঠক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র সভাপতি অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে কাউন্সিলর বাহারকে প্যানেল মেয়র-২ হিসেবে ঘোষণা করেন মেয়র। এরআগে অনুরুপ সভায় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবকে প্যানেল মেয়র-১ এবং ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কহিনুর বেগমকে প্যানেল মেয়র-৩ নির্বাচিত করা হয়েছিল। এই দু’জনকে প্যানেল মেয়র ঘোষণার পর ২ নং প্যানেল মেয়র পদটি নিয়ে নগরীতে নানা আলোচনা চলছিল। অনেকের মন্তব্য ছিল, এনামুল হক বাহার মেয়র খোকন সেরনিয়াবাতের স্নেহভাজন এবং কাউন্সিলর হিসেবে তার এলাকায় বেশ সুনাম রয়েছে। তাকে ওই পদে অধিষ্ঠিত করা হতে পারে, যা নিয়ে সিটি কর্পোরেশনে কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শোনা যায়। এরপরে আজ ঘোষণা আসে টানা তিনবারের কাউন্সিলর বাহার কাঙ্খিত পদে বসতে চলছেন। বাহার নিজেও আনন্দে ভাসছেন জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তার অর্জন পুরোটাই মেয়রের, তিনি এতদিন যে নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে কাজ করেছি। এতে ওয়ার্ডবাসী খুশি। আগামীতে তার ধারাবাহিকতা বজায় রাখতে চান, মন্তব্য করেন কাউন্সিলর বাহার।’




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা