Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জরুরি বৈঠকে ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী 
Tuesday July 30, 2024 , 5:04 pm
Print this E-mail this

রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা

জরুরি বৈঠকে ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবির নিষিদ্ধ, চলমান আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ ছাড়া কয়েকজন সচিবের সঙ্গে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে বসেন তারা। বিভিন্ন সূত্র জানিয়েছে, এ বৈঠক থেকেই জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের ঘোষণা আসতে পারে। এ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশও জারি করা হতে পারে। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আলোচনায় যোগ দিয়েছেন। এ ছাড়া বৈঠকে পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও যোগ দিয়েছেন। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র‍্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এতে যোগ দিয়েছেন৷




Archives

Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু