Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সমন্বয়কদের দেখতে ডিবি কার্যালয়ে সোহেল তাজ 
Monday July 29, 2024 , 11:31 pm
Print this E-mail this

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে ছয় সমন্বয়ককে

সমন্বয়কদের দেখতে ডিবি কার্যালয়ে সোহেল তাজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে সেখান থেকে বের হয়ে সন্ধ্যায় ডিবি কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, কোটা আন্দোলন কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায়, আবার করা যাবে। কিন্তু প্রাণের তুলনায় এ সম্পদ কিছুই না। তিনি বলেন, বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসেবে ডিবিতে এসেছি সমন্বয়কদের সঙ্গে দেখা করতে, দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ছয় সমন্বয়ককে ছাড়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ জানান, আমি বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক