Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাইবার যোদ্ধা তৈরির তথ্যটি অপপ্রচার : পলক 
Saturday July 27, 2024 , 11:31 pm
Print this E-mail this

সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে

সাইবার যোদ্ধা তৈরির তথ্যটি অপপ্রচার : পলক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাইবার যোদ্ধা তৈরি করার তথ্যটি মিথ্যা ও অপপ্রচার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় কয়েক লাখ সাইবার যোদ্ধা তৈরি করা হয়েছে-এমন একটি মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা হচ্ছে। জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি আরও বলেন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে। সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।




Archives

Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’