Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত : আইনমন্ত্রী 
Thursday July 18, 2024 , 3:11 pm
Print this E-mail this

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত : আইনমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।তিনি বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি। আইনমন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা