Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সব বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ 
Tuesday July 16, 2024 , 11:27 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত

সব বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভিসি) নির্দেশনা দিয়েছে। ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা’ শীর্ষক নির্দেশনায় বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ইউজিসিরি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’ সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে একই দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেওয়ায় এসব সিদ্দান্ত নেওয়া হলো। আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, রংপুর ও চট্টগ্রামে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এখনো প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা