Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৮, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হামলাকারীদের সঙ্গে ক্লাস করতে রাজি নয় ববি’র আন্দোলনকারীরা 
Tuesday July 16, 2024 , 3:37 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত

হামলাকারীদের সঙ্গে ক্লাস করতে রাজি নয় ববি’র আন্দোলনকারীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করলে হামলাকারীকে অবাঞ্চিত ঘোষণা করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঐ শিক্ষার্থীকে ঐ ব্যাচ থেকে বহিষ্কার করার দাবি তুলবেন বলে জানান শিক্ষার্থীরা। সোমবার (জুলাই ১৫) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেন সাধারণ শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের কমপক্ষে ৪৫ টি ব্যাচ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। বিভাগগুলো হলো-ব্যবস্থাপনা, লোকপ্রশাসন, ইংরেজি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা, মার্কেটিং, রসায়ন, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা লিখেন, আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে বা হয়, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে বা তাদেরকে ব্যাচের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী জানান, আমরা কোনো সন্ত্রাসীর সঙ্গে একই শ্রেণীকক্ষে বসতে রাজি নই। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, আমাদের সহপাঠী কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে তাদের আমরা ব্যাচ থেকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কোনো সন্ত্রাসীদের সাথে ক্লাস করার মত রুচি নেই। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাড়ে তিন ঘণ্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল করতে দেখা যায় শিক্ষার্থীদেরকে।




Archives

Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি
Image
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Image
পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও