Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিপুল পরিমান অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার 
Sunday June 30, 2024 , 6:54 pm
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

বরিশালে বিপুল পরিমান অস্ত্রসহ আট ডাকাত গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিপুল পরিমান দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সর্দার আবদুল হাকিমসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮’র সদস্যরা। রোববার বিকেলে র‌্যাবের লিগ্যাল এ- মিডিয়া উইং এর কমান্ডার আরাফাত ইসলাম (এনডি) বিপিএম সেবা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। র‌্যাব সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের মহেশপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৮’র সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যানুযায়ী, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় র‌্যাব-১০’র সহযোগিতায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মহেশপুর এলাকার ডাকাত সর্দার আবদুল হাকিম, তার ঘনিষ্ঠ সহযোগি বাকেরগঞ্জের শাওন ইসলাম সোহাগ, নিজাম চৌকিদার, নাসির হাওলাদার, পটুয়াখালী সদরের কালাম হোসেন, রাঙ্গাবালীর আবদুর রহিম হাওলাদার, বরিশালের কাউনিয়া এলাকার রাজা খলিফা ও বরগুনার আমতলী এলাকার সেলিম মাতুব্বর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি