Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ, নিরাপত্তায় রয়েছে পুলিশ 
Saturday June 29, 2024 , 3:57 pm
Print this E-mail this

কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ, নিরাপত্তায় রয়েছে পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নগরীর বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন দলের নেতাকর্মীরা। সমাবেশে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থলের আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করছে দলটি। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। নেতাকর্মীদের হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী স্লোগান দিতেও দেখা গেছে তাদের। এদিকে পল্টনের বিজয়রগর, নাইটিঙ্গেল মোড় ফকিরাপুল মোড় ও আশপাশের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পুলিশ বলছে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা কেউ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সমাবেশ স্থলে আগতদের সিসিটিভি ক্যামেরায়ও মনিটরিং করা হচ্ছে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে নিরাপত্তার বিষয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, ডিএমপি কমিশনার দুই দলের সমাবেশকে ঘিরে কিছু শর্ত দিয়েছে। আশা করছি দুই দলই শর্ত মেনে সমাবেশ পরিচালনা করবে। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শর্ত মেনে শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা