Current Bangladesh Time
শনিবার আগস্ট ৮, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নজরকাড়া বরিশালের গুঠিয়া বায়তুল আমান মসজিদের স্থাপত্যশৈলী 
Monday November 12, 2018 , 11:31 am
Print this E-mail this

ব্যক্তি উদ্যোগে অনন্য স্থাপত্যশৈলীর এ মসজিদ ও কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা

নজরকাড়া বরিশালের গুঠিয়া বায়তুল আমান মসজিদের স্থাপত্যশৈলী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপেক্সের অবস্থান বরিশাল নগরী থেকে ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ২০০৬ সালে উদ্বোধনের পর থেকেই মসজিদটি মুসল্লিদের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ করে আসছে। ব্যক্তি উদ্যোগে অনন্য স্থাপত্যশৈলীর এ মসজিদ ও কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। সময় লেগেছে চার বছর এক মাস। এ সময় প্রতিদিন কাজ করেছেন ১৪০ জন শ্রমিক। এটি নির্মাণ করেছেন বরিশালের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ১৪ একর জমিতে নির্মিত মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের প্রধান ফটকের ডান পাশে রয়েছে একটি পুকুর, যার চারপাশ বিভিন্ন প্রজাতির ফুল ও গাছ দিয়ে সজ্জিত। দর্শনার্থীদের চলাচলের জন্য রয়েছে পাকা রাস্তা। মোজাইক দিয়ে বাঁধানো হয়েছে পুকুরের ঘাট। ঘাটের ঠিক উল্টোদিকেই বসানো হয়েছে দুটি ফোয়ারা। এখানে আরো রয়েছে কবরস্থান, মাদ্রাসা ও এতিমখানা। মসজিদের তিনপাশে খনন করা হয়েছে কৃত্রিম খাল। মসজিদের মোট গম্বুজের সংখ্যা ২০টি। কেন্দ্রীয় গম্বুজের চারপাশে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে পবিত্র আয়াতুল কুরসি। মসজিদের অভ্যন্তরে চারপাশজুড়ে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে সুরা আর রহমান। এসব ক্যালিগ্রাফি ও আলপনা করা হয়েছে বর্ণিল কাচ, মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে। মসজিদের মিনারের দৈর্ঘ্য ১৮৩ ফুট। মসজিদটির ভেতরে ১ হাজার ৪০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আর বাইরের অংশে নামাজ আদায় করতে পারবে আরো পাঁচ হাজার মানুষ।




Archives

Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল
Image
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ