Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৮, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিসাইডিং অফিসার আটক 
Wednesday June 26, 2024 , 3:07 pm
Print this E-mail this

নির্বাচন কর্মকর্তারা যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

বরিশালে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ প্রিসাইডিং অফিসার আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বরিশালের গৌরনদীর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের তিন প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। বুধবার (জুন ২৬) সকালে তাদের আটক করা হয়।আটকরা হলেন, প্রিসাইডিং অফিসার সাইদুর রহমান, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং ও দু’জন সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।

পরে বুধবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিনের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন তারা। যদিও পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় টাকা নেওয়ার বিষয়টি ক্যামেরার সামনে স্বীকার করেননি অভিযুক্তরা। নির্বাচনে অনিয়মের কারণে আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো: শহিদুল ইসলাম। পুরো বিষয়টি দুঃখজনক বলে দাবি করেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আলাউদ্দিন ভূইয়ার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান। এদিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটকরা আমাদের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারা যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি
Image
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Image
পিরোজপুরের কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও