Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন মর্জিনা আক্তার 
Friday May 31, 2024 , 12:49 pm
Print this E-mail this

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরি সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন মর্জিনা আক্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরি সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এর আগে, চলতি মাসের ১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আহসান হাবীব অবসরে যান। আহসান হাবীবের স্থলাভিষিক্ত হলেন প্রফেসর মর্জিনা আক্তার। প্রসঙ্গত, প্রফেসর মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর তাকে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এরপর ২০২২ সালের ৮ মার্চ এমএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার