Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে 
Thursday May 30, 2024 , 4:09 pm
Print this E-mail this

নগরীতে ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে মন্তব্য, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরিশাল সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিক) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (মে ৩০) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঝড়ের পর নগরীতে ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম মাসুদ সিকদার। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে। নগরীর বান্দ রোড স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুলল্লাহ্’র অনুসারী। যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুলল্লাহ্’র ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার ফেস্টুন ব্যবহার করে আসছিল মাসুদ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান জানান, বিসিক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে বুধবার রাতে মাসুদ সিকারেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে বিসিসি জনসংযোগ কর্মকর্তা রুমেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুলল্লাহ্’র ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন মাসুদ সিকদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি