Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট 
Wednesday May 15, 2024 , 2:42 pm
Print this E-mail this

থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে হায়দার আলী সিপাই নামে এক যুবলীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হায়দার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওলিয়াপুর গ্রামের আলতাফ সিপাইর ছেলে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন জানান, উপজেলার আওলিয়াপুর গ্রামের হায়দার আলী সিপাই তার ‘MD Hayder’ নামের ফেসবুক আইডি থেকে সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ব্যঙ্গোক্তি করে পোস্ট করেন এবং সেই পোস্টের নিচে অশ্লীল মন্তব্য করেন। এ ঘটনায় সৈয়দ সরোয়ার নামের এক ব্যক্তি বাকেরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি