Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাস্থ্যমন্ত্রীর নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই 
Tuesday May 14, 2024 , 5:01 pm
Print this E-mail this

এ বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রীর নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই। মঙ্গলবার (১৪ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হ্য়, কিছু কুচক্রী, স্বার্থান্বেষী মহল ফেইসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। বিষয়টি বিব্রতকর, মানহানিদায়ক ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফেইসবুকে মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে সাধারণ জনগণ প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এসব প্রতারণাপূর্ণ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের প্রতারণা ও জালিয়াতি বন্ধে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে