Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে 
Tuesday May 14, 2024 , 8:17 pm
Print this E-mail this

অভিযোগ, প্রার্থীর পক্ষে প্রকাশ্যে উঠান বৈঠকে অংশ নিয়ে ভোট চেয়েছেন সংসদ সদস্য

উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ব্যবস্থা গ্রহণ ও হিজলা উপজেলার এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য সহকারী রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সোমবার (মে ১৩) এই আবেদন করেন হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ মাহমুদ দিপু। আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও রিটানিং কর্মকর্তা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে। দিপু বলেন, হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রকাশ্যে উঠান বৈঠকে অংশ নিয়ে ভোট চেয়েছেন সংসদ সদস্য। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে লিখিতভাবে আবেদন করা হয়েছে। সঙ্গে অডিও ক্লিপও জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, তিনি কোনো কিছু পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা পেলে তিনি ব্যবস্থা নেবেন। সেটা রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত আসার প্রয়োজন নেই। লিখিত অভিযোগে চেয়ারম্যান প্রার্থী দিপু উল্লেখ করেছেন, স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ গত ১০ মে হিজলা উপজেলার হরিনাথপুর ছয়গাঁও বাজারে প্রতিদ্বন্দ্বী চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন, মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নাসিরউদ্দিন ও হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক রহমানের উপস্থিতিতে পঙ্কজ নাথ জঘন্য মিথ্যাচার করেছেন। এ সময় চিংড়ি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন যুক্তি দিয়ে ভোট দিতে বলেছেন পঙ্কজ নাথ। যার কারণে পুরো হিজলা উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা নেই। সংসদ সদস্যের আচরণ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে প্রভাবিত করা এবং নির্বাচনী আচরণবিধির মারাত্মক লঙ্ঘন বলে অভিযোগ করেন দিপু। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর প্রার্থিতা বাতিলের দাবিও করেছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বক্তব্য কার বিষয়টি খতিয়ে দেখছি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা