Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার 
Friday May 3, 2024 , 5:10 pm
Print this E-mail this

কাটদহ রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাটদহচর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুর রহমান। তিনি ওই উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের এসআই পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি খুলনার নড়াইল জেলায়। জানা যায়, পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেন ঘটনাস্থল কাটদহ রেলগেট পারাপারের সময় এসআই সাইদুর মোটরসাইকেলযোগে রেলগেট অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটিও। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে ক্যাম্পে ফিরছিলেন সাইদুর রহমান। কাটদহ রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার