Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নৌ-পুলিশের অভিযান, ২০ জেলে ও ২ নৌযান আটক 
Friday April 19, 2024 , 7:07 pm
Print this E-mail this

কারেন্ট জালগুলো পুড়িয়ে নষ্ট, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

বরিশালে নৌ-পুলিশের অভিযান, ২০ জেলে ও ২ নৌযান আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অঞ্চলের নৌ-পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ২০ জন জেলে ও ২টি নৌযান আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, বরিশাল অঞ্চলের নৌ-পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।গত বৃহস্পতিবার (এপ্রিল ১৮) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়। এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ৫৪ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ২০ জন জেলেকে আটক করা হয়। এসময় ২ টি নৌযানও আটক করা হয়েছে বলে জানা যায়। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন’র নির্দেশনায় নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌ-পুলিশ পৃথক অভিযান চালায়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছ সহ মোট ২০ জনকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি