Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ নারী গ্রেপ্তার 
Wednesday April 17, 2024 , 3:41 pm
Print this E-mail this

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন

গুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ নারী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১৪ এপ্রিল রাতে বেশ কয়েকজন নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। কয়েকজন তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা