Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শীগ্রই কমিটি পেতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ 
Friday April 5, 2024 , 5:05 pm
Print this E-mail this

কালের বিবর্তনে অনেকেই হারিয়ে গেছেন, কিন্তু কমিটি পায়নি

শীগ্রই কমিটি পেতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একযুগের অবসান ঘটিয়ে খুব শীগ্রই ছাত্রলীগের কমিটি পেতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (এপ্রিল ৪) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বামপন্থী-ডানপন্থী-ইসলামিক আদর্শসহ সব ছাত্র সংগঠনের সক্রিয় কর্মকাণ্ড এবং কমিটি রয়েছে। কিন্তু শিক্ষা কার্যক্রম শুরুর ১৩ বছরেও কমিটি হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের আশির্বাদপুষ্ট সংগঠন ছাত্রলীগের। ছাত্রলীগ কর্মীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি হয়েছে আরও আগে। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় ছাত্রলীগ বেশ কয়েকবার আশ্বস্ত করলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। সবসময়ই সরব ভূমিকা দেখা যায় ববি ছাত্রলীগের। বিভিন্ন দিবস পালনসহ নানা ধরনের অনুষ্ঠানও হয় ববি ছাত্রলীগের ব্যানারে। বিভিন্ন সময় বিভিন্ন জন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, কালের বিবর্তনে এখন অনেকে হারিয়েও গেছেন। কিন্তু কেউ ছাত্রলীগের কমিটি পায়নি। তবে সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত ইউনিট। এটি গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। আমরা গত একযুগের অবসান ঘটিয়ে আশা করছি খুব শীগ্রই বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কমিটির রূপদান করতে পারব।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক