Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘ধর্ম ইসলাম’ বহাল রেখে এনআইডিতে নাম পরিবর্তন চেয়েছিলেন অভিশ্রুতি 
Sunday March 3, 2024 , 7:08 pm
Print this E-mail this

এনআইডিতে বৃষ্টি খাতুন হতে চেয়েছিলেন অভিশ্রুতি শাস্ত্রী, যে নাম নিয়েই এখন জটিলতা

‘ধর্ম ইসলাম’ বহাল রেখে এনআইডিতে নাম পরিবর্তন চেয়েছিলেন অভিশ্রুতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক ‘অভিশ্রুতি শাস্ত্রী’ তাঁর নাম পরিবর্তন করার আবেদন করলেও তাঁর ধর্মীয় পরিচয় (ইসলাম ধর্ম) পরিবর্তন করতে চাননি। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২০২৩ সালে তিনি নিজের নাম, পিতার নাম ও বয়স কমানোর আবেদন করেছিলেন। তবে ধর্ম ইসলাম পরিবর্তনের আবেদন করেননি। আবেদন অনুযায়ী, এনআইডিতে বৃষ্টি খাতুন হতে চেয়েছিলেন অভিশ্রুতি শাস্ত্রী, যে নাম নিয়েই এখন জটিলতা দেখা দিয়েছে। এছাড়া বয়স ১৯৯৮ সালের ৯ মার্চের বদলে চেয়েছিলেন ২০০০ সালের ২৫ ডিসেম্বর। আর পিতার নাম সবুজ শেখ পরিবর্তন করে মো. শাবরুল আলম চেয়েছিলেন (তার পিতার পূর্ণ নাম মো. শাবরুল আলম সবুজ)। তবে তার আবেদনটি অনুমোদন হয়নি।অভিশ্রুতি তার আবেদনের সঙ্গে প্রমাণপত্র হিসেবে দাখিল করেছিলেন ২০২২ সালে করা জন্ম নিবন্ধন সনদ, পিতা ও মাতার এনআইডির কপি ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ। গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের আগুনে নিহত হন অভিশ্রুতি। তার নাম, পরিচিতি ও জীবনাচরণের কারণে ধর্ম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। জানা গেছে, ডিএনএ টেস্টের পর আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার