Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্ত্রীর পর মেয়ের মৃত্যুতে শোকে বিহ্বল ডিআইজি নাসিরুল 
Friday March 1, 2024 , 1:19 pm
Print this E-mail this

বেইলি রোডে আগুনে মারা যাওয়া লামিশা ইসলাম বুয়েটের শিক্ষার্থী

স্ত্রীর পর মেয়ের মৃত্যুতে শোকে বিহ্বল ডিআইজি নাসিরুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগুনে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী লামিশা ইসলাম এডিশনাল ডিআইজি নাসিরুল ইসলামের বড় মেয়ে। ২০১৮ সালে স্ত্রীকে হারিয়েছেন নাসিরুল ইসলাম। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে চলে গেল।  লামিশা ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২২তম ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী ছিলেন। লামিশাকে হারিয়ে বাবা পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) নাসিরুল ইসলাম হয়ে পড়েছেন বাকরুদ্ধ। তার সহকর্মীরাও শোকে স্তব্ধ হয়ে গেছেন। স্ত্রী মারা যাওয়ার পর দুই কন্যা সন্তানের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেননি তিনি। সন্তানদের নিয়ে থাকতেন রমনার পুলিশ কমপ্লেক্সে। মেয়েদের মানুষের মতো মানুষ করতে মায়ের ভূমিকা পালন করতেন বাবা। কিন্তু বেইলি রোডে আগুনে দগ্ধ হয়ে মেয়ে লামিশাও চলে গেল। তাই তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন তিনি।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার