Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্ত্রী ও দুই মেয়ে সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা 
Friday February 2, 2024 , 3:21 pm
Print this E-mail this

ব্যবসায় আর্থিক ক্ষতিতে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে এ ঘটনা ঘটাতে পারেন

স্ত্রী ও দুই মেয়ে সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়ে সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামে এক ব্যবসায়ী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দারোয়ানি বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম( ৩০),তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, সকাল বেলা গলাকাটা অবস্থায় বাড়ির বাইরে বের হতে দেখে এলাকাবাসী তাকে (বাবুকে) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে রংপুরে রেফার করেন। এ ঘটনা তিনি কেন ঘটালেন প্রশ্নে জাকির হোসেন বলেন, বাবু ভাই ব্যবসায় আর্থিক ক্ষতিতে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে এ ঘটনা ঘটাতে পারেন।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা