Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাঁচ বছর পর শ্বশুরবাড়িতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ 
Tuesday December 26, 2023 , 6:19 pm
Print this E-mail this

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় রংপুর জেলা সফরে

পাঁচ বছর পর শ্বশুরবাড়িতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জের লালদীঘি এলাকার ফতেহপুর শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানাও রয়েছেন। দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি গেলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় রংপুর জেলা সফরে এসে দুপুর আড়াইটার সময় পীরগঞ্জের ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার বাড়ি ‘জয় সদনে’ পৌঁছান। সেখানে পৌঁছে তিনি তার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। কুশল বিনিময় করেন শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে। এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। এর আগে বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমান। পরে তিনি সড়কপথে বেলা ১১টা ৫৫ মিনিটে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হন এবং সেখানে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা