Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১৮ জন প্রার্থীর ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে : টিআইবি 
Tuesday December 26, 2023 , 1:19 pm
Print this E-mail this

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে‌ অংশ নেওয়া প্রার্থীদর মধ্যে ১৮ জন প্রার্থীর

১৮ জন প্রার্থীর ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে : টিআইবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে‌ অংশ নেওয়া এক হাজার ৮৯৬ প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থীর প্রত্যেকের ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নবম, দশম, একাদশ ও‌ দ্বাদশ‌ নিবাচনে নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ‌সব তথ্য তুলে ধরা হয়। ফলাফল প্রকাশ করেন টিআইবির গবেষণা দলের প্রধান তৌহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন আরও দুই সদস্য রিফাত রহমান ও রফিকুল ইসলাম। তৌহিদুল ইসলাম বলেন, দ্বাদশ নির্বাচনে এক হাজার ৮৯৬ জন অংশগ্রহণ করছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৮ শতাংশ। আর দলীয় প্রার্থী ৮২ শতাংশ। নির্বাচনে অংশগ্রহণকারী ১৮ জন প্রার্থীর  ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল, সুমাইয়া খায়ের প্রমুখ।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার