Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাচনে অংশ নিতে পারবেন না সাদিক আবদুল্লাহ, হাইকোর্টের আদেশ স্থগিত 
Tuesday December 19, 2023 , 1:14 pm
Print this E-mail this

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ্’র প্রার্থিতা বাতিল

নির্বাচনে অংশ নিতে পারবেন না সাদিক আবদুল্লাহ, হাইকোর্টের আদেশ স্থগিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র প্রার্থিতা বাতিলের ইসির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ এবার স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত। এই আদেশের ফলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র প্রার্থীতা বাতিলের ইসির সিদ্ধান্ত বহাল রইলো। আদালতে সাদিক আবদুল্লাহ্’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। অপর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন এই সিদ্ধান্ত দেন। এরপর হাইকোর্টে রিট করেন সাদিক আবদুল্লাহ। সেই রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান ও বিচারপতি মো: বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তে রুলসহ স্থগিতাদেশ দিয়েছিলেন। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। তবে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়ার পর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান ২৮০ জন প্রার্থী। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা হারান ৫ জন। ইসিতে করা সব আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬০ জন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ অনেক প্রার্থী উচ্চ আদালতে রিট করেছেন। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই চলে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন