Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার 
Saturday December 16, 2023 , 7:47 pm
Print this E-mail this

পুলিশ প্রেরণ, বাল্কহেডটি আটক, নিহতের পরিচয় জানা যায়নি

পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। পদ্মার চর থেকে হাসাইল এলাকায় ফেরার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। টঙ্গীবাড়ি থানার ওসি রাজীব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে