Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশ 
Sunday October 28, 2018 , 1:24 pm
Print this E-mail this

দেশে ৪৭ বছরেও জনগনের হাতে ক্ষমতা আসেনি-খালেকুজ্জামান ভূঁইয়া

বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, দেশ স্বাধীন হওয়ার ৪৭ বছরেও সাধারণ জনগণের হাতে ক্ষমতা আসেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য এদেশের মানুষ কি পেয়েছে? জনগণ আজ ক্ষমতার বাহিরে ছিটকে পড়েছে। যে জনগণ দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্বে অংশ গ্রহন করেছে আজ তাদের হাতে কোন ক্ষমতা নেই। শুক্রবার (২৬ই অক্টোবর) বিকালে বরিশাল নগরীর আর্যলক্ষি ভবন মিলনায়তন সভা কক্ষে লুটপাট-দূর্নীতি-পরিবারতন্ত্রের বিপরীতে বাম-গণতান্ত্রিকদেশ প্রেমীকের শক্তি গড়ে তোলার লক্ষে বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আঃ ছত্তার ও বরিশাল বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। সুধী সমাবেশে বাম-গণতান্ত্রিক জোট ও প্রগতিশীলের সমর্থক নেতা কর্মীরা অংশ গ্রহন করে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে