Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৫ 
Wednesday November 29, 2023 , 4:29 pm
Print this E-mail this

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পুরাতন মামলার আসামি

বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবরোধের সমর্থনে মিছিল থেকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (নভেম্বর ২৯) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, বরিশাল নগরীর বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল বের করি। মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই দিক থেকে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনার (মাহফুজুল) সহ দু’জনকে গ্রেপ্তার করে। রিপন বলেন, এসময় পুলিশের লাঠিচার্জের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারীরা ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা, বরিশাল ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: আসলামসহ ১০ থেকে ১৫ জন আহত হন। এদিকে বরিশাল নগরীর বান্দরোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করেছে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পুরাতন মামলার আসামি। নগরীর বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, বটতলায় বিএনপির মিছিলে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি। এদিকে কেবল দূরপাল্লার বাসে যাত্রী কম হওয়া ছাড়া বরিশালে অবরোধে খুব একটা প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও বাস চলাচল করছে যথা নিয়মে। সেইসঙ্গে বরিশাল নগরীর অভ্যন্তরেও গণপরিবহন চলছে এবং সকাল থেকেই লঞ্চ ছেড়েছে। সকাল ৯টার পর থেকে ব্যবসাপ্রতিষ্ঠানও স্বাভাবিক দিনের মতো খোলা হয়েছে। নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে হরতালে ঝটিকা মিছিল বা পিকেটিংয়ের ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয় বিএনপির পক্ষ থেকে। জানা গেছে, বুধবার সকাল ৭টায় বাজার রোডে ও সকাল ৯টায় লঞ্চঘাট এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। এ ছাড়া আগেরদিন সন্ধ্যায় নগরীর রুপাতলীতে ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি মশাল মিছিল করেছে। রাত ১০টায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে ২৬ নম্বর ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি একইদিন দুপুরে নগরীর বান্দরোডে শ্রমিকদল মিছিল করেছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রিপন।




Archives

Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান
Image
বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণের অভিযোগ
Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল