প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পরকীয়ার গোপন তথ্য ফাঁস করায় প্রেমিককে হত্যার পর মাটিচাপা
Wednesday November 29, 2023 , 3:41 pm
অজ্ঞাত পরিচয়ে এক যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় দু’জনকে গ্রেফতার
পরকীয়ার গোপন তথ্য ফাঁস করায় প্রেমিককে হত্যার পর মাটিচাপা
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাসুর পশ্চিমপাড়া এলাকার সিংহ নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।সংস্থাটি বলছে, পরকীয়া প্রেমের বিষয়টি স্থানীয়দের কাছে ফাঁস করে দেওয়ায় প্রেমিকার পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে ঘাতকরা সিংহ নদীর পাড়ে মরদেহ মাটিচাপা দেয়। গ্রেফতাররা হলেন-আঁখি আক্তার (২৪) ও আলাল মোল্লা (৩৫)। এ ঘটনায় আখির স্বামী ওমর ফারুক আগেই থানা পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতার দুই আসামি রুমান শিকদার হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। নিহত রুমান শিকদার একই এলাকার আবু সিকদারের ছেলে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের প্রধান কার্যালয়ে ঢাকা জেলার ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এ তথ্য জানান। ঘটনার বিষয়ে পুলিশ সুপার কুদরত বলেন, ঘাতক আঁখি আক্তার ও নিহত রোমান শিকদার (৩৯) প্রতিবেশী। আঁখির স্বামী ওমর ফারুক প্রবাসী। এই সুযোগে প্রতিবেশী রুমানের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন আঁখি। বিদেশ থাকাবস্থায় স্ত্রীর পরকীয়া প্রেমের বিষয়টি জানতে পেরে দেশে চলে আসেন ওমর ফারুক। দেশে এসে আঁখিকে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে দুই স্বজনদের মধ্যস্থতায় মীমাংসা করে আঁখি ও ওমর ফারুক সংসার শুরু করে। কিছুদিন যেতে না যেতেই আঁখি আবারও রুমানেরব সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। এরপর চলতি বছরের মাঝামাঝি সময়ে রুমানের হাত ধরে পালিয়ে অন্যত্র কিছুদিন বসবাস শুরু করেন আঁখি। পরবর্তীতে ফারুক অনেক খোঁজা-খুঁজির পর আঁখি ও তার প্রেমিক রুমানের সন্ধান পায়। পরবর্তীতে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা রুমানকে তার প্রেমিকা আঁখিকে বিয়ের জন্য চাপ দিলে রুমান তা অস্বীকার করেন।পিবিআইয়ের পুলিশ সুপার আরও বলেন, যার ফলে আঁখি আক্তার তার সমস্ত অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের জন্য স্বামী ফারুকের কাছে ক্ষমা চেয়ে সংসারে ফিরে যান। এই সময়ে তাদের বাসা ভাড়া করে থাকা ও পরকীয়ার বিষয়টি রুমানকে গোপন রাখতে অনুরোধ করেন।