Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ছে 
Wednesday November 29, 2023 , 4:21 pm
Print this E-mail this

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে

রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব্যক্তি করদাতাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থেকে ২ মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ ১৫ জানুয়ারি থেকে দেড় মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হচ্ছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত  ঘোষণা দিতে যাচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে সামনে রেখে সময় বাড়ানো হচ্ছে। চলতি নভেম্বর মাসজুড়ে ছলছে আয়কর সেবা মাস, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৭ নভেম্বর পর্যন্ত মোট ১৯ লাখ আয়কর রিটার্ন জমা হয়েছে। এ রিটার্নের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে চার হাজার ২০০ কোটি টাকা। হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমান দেশে টিআইএন নম্বরধারীর সংখ্যা প্রায় ৯৪ লাখ। এর মধ্যে গত ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। তার আগে ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লাখ ৯৯ হাজার ৬২৫টি। এ বছর ৩০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেখানে ২৭ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে দুই-তৃতীয়াংশ।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা