Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ 
Wednesday November 29, 2023 , 2:17 pm
Print this E-mail this

দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে

বরিশালে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। আজ বুধবার (নভেম্বর ২৯) দুপুর ১২ টার দিকে নগরীর সদর রোডের সোহেল চত্বর সংলগ্ন দলীয় কার্যলয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বে নগরীতে একটি বিশাল মিছিল বের হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নাইমুল হোসেন লিটু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি উন্নয়ন দেখতে পারে না। তাই তারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা দেশে ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের জান-মালের ক্ষতি করছে। এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না করলে দেশের মানুষ নির্বিঘ্নে জীবনযাপনের স্বার্থে তা কঠোর হাতে প্রতিহত করবে।




Archives

Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান
Image
বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণের অভিযোগ
Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল