Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত সারাদেশে আসামি গ্রেফতার 
Saturday November 25, 2023 , 10:13 pm
Print this E-mail this

বিভিন্ন হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়

নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত সারাদেশে আসামি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৮ অক্টোবর থেকে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। র‌্যাব জানায়, শনিবার রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির সক্রিয় সদস্য আরমান এবং চকবাজার এলাকা থেকে লালবাগ থানা ছাত্রদলের সক্রিয় সদস্য রাব্বি হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের সহকারী পরিচালক ইমরান খান বলেন, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে