Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহিলা আওয়ামী লীগের পৃথক মানববন্ধন 
Wednesday November 8, 2023 , 3:49 pm
Print this E-mail this

বিএনপি-জামায়াতের নানা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে

বরিশালে মহিলা আওয়ামী লীগের পৃথক মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা এবং গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এবং কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে নবনির্বাচিত মেয়র অনুসারী মহিলা লীগ মানববন্ধনের আয়োজন করে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন-মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস জাহান মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, সাবিনা ইয়াসমিন ও সালমা আক্তারসহ অন্যান্যরা। অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন করে সিটি কপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী সমর্থিত মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।




Archives

Image
বরিশালে সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান
Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!