Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে চকলেট খাওয়ার কথা বলে শিশুর মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ 
Wednesday October 18, 2023 , 7:39 pm
Print this E-mail this

শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে

পিরোজপুরে চকলেট খাওয়ার কথা বলে শিশুর মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ঘটনায় অভিযুক্ত আরমান শেখকে (৩২) পুলিশ মঙ্গলবার রাতে পাড়েরহাট বন্দর থেকে গ্রেপ্তার করেছে। এরআগে শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পাড়েরহাট আশ্রায়ণের বাসিন্দারা জানান, এখানকার দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরের দরজা আটকে গামছা দিয়ে শিশুর মুখ বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দিলে সে তার স্বজনদের কাছে ধর্ষণের কথা জানালে তার স্বজনরা মামলা করেন। শিশুটির দাদা বলেন, আরমান আমার নাতীকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে চিৎকার দিলে তার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। এখন আমার নাতির প্রসাব করতে কষ্ট হচ্ছে। ধর্ষক আরমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।




Archives

Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান