Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে ব্যবস্থা : হারুন 
Monday October 16, 2023 , 7:27 pm
Print this E-mail this

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে, বিশেষ অভিযান চলছে

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে ব্যবস্থা : হারুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে, নির্বাচনের আগে তারা যেন সেগুলো থানায় জমা দেন, যদি তারা অস্ত্র থানায় জমা না দেয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। হারুন অর রশীদ বলেন, কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাদের বৈধ অস্ত্রগুলো জমা না দেন, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন এবং হুমকি দিচ্ছেন। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেপ্তার করব।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা