Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বঙ্গবন্ধুর বায়োপিক থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি : প্রধানমন্ত্রী 
Thursday October 12, 2023 , 11:57 pm
Print this E-mail this

সরকারপ্রধান ইতিহাস জানতে সবাইকে ছবিটি দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধুর বায়োপিক থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি : প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির মাধ্যমে জাতি ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোর উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় জানতে পারবে জাতি। ছবিটি দেখলে বঙ্গবন্ধুর জীবন জানতে পারবেন। সবচেয়ে বড় কথা—আমার মা-বাবা পরিবার সম্পর্কে জানতে পারবেন। ইতিহাস কেউ মুছে দিতে পারে না, মন্তব্য করে সরকারপ্রধান ইতিহাস জানতে সবাইকে ছবিটি দেখার আহ্বান জানান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র নির্মাণের কাজ চলছে অনেক দিন ধরে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ছবিটির প্রথম পোস্টার। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে পোস্টার উন্মোচন করা হয়। ২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। ঐতিহাসিক এই সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন। ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা