Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পায়রা-কুয়াকাটায় উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে-মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন 
Monday October 9, 2023 , 9:09 pm
Print this E-mail this

উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান একজন চেয়ারম্যান এবং একটি বোর্ড তাদেরকে পরিচালিত করবেন

পায়রা-কুয়াকাটায় উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে-মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পায়রা ও কুয়াকাটায় পরিকল্পিত নগর গঠনে ‘পায়রা-কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, ২০২৩ আইনের’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (অক্টোবর ৯) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পায়রা এবং কুয়াকাটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে। এটাকে ভিত্তি করে যাতে একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে এবং যেখানে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে, যার মাধ্যমে পর্যটন আকর্ষণ স্পট হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেখানে সরকারের তরফ থেকে ব্যাপক উন্নয়ন কার্যক্রম আছে। পায়রা বন্দরে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড আছে। একটি পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান হবেন একজন চেয়ারম্যান এবং একটি বোর্ড তাদেরকে পরিচালিত করবেন।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা