Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৭ 
Saturday July 8, 2023 , 10:37 pm
Print this E-mail this

হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ৫-৬ জনকে গুরুতর জখম

বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৭


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ৫-৬ জনকে গুরুতর জখম করা হয়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাশীপুর এলাকার ইসলামী চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগকর্মী জাকারিয়া আলম সুবেহ ও সোহেল ফকিরের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ সূত্র জানিয়েছে, দু’গ্রুপই সিটি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক। তারা টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে দু’গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে বিকেলে বরিশালে ফেরার পর এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি শান্ত করে। বরিশাল বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক