Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
Friday June 30, 2023 , 1:08 pm
Print this E-mail this

ময়ূর-৭ লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় ফায়ার সার্ভিস। এরআগে, সকাল ১১টার দিকে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। ১৩টি ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা