Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণ অধিকার থেকে নুর-রাশেদকে অব্যাহতি 
Tuesday June 20, 2023 , 9:41 pm
Print this E-mail this

হাসান আল মামুন ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনিত

গণ অধিকার থেকে নুর-রাশেদকে অব্যাহতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মূলনীতি-বিরোধী কাজ, সংবিধান লঙ্ঘনসহ একাধিক অভিযোগে নুরুল হক নুরকে গণঅধিকার পরিষদের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি দেয়া হয়েছে দলটির যুগ্ম আহবায়ক রাশেদ খানকেও। মঙ্গলবার (২০ জুন) গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ২১ দফা কর্মসূচি, লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতি-বিরোধী কাজ করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, মানি লন্ডারিং আইন ও সন্ত্রাস-বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠা, ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন ও অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক (ভিপি নুর)-কে কেন্দ্রীয় আহবায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। একইসঙ্গে এই প্রক্রিয়ায় সহযোগিতা করায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহবায়ক মো. রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দেয়া হলো। উভয়কে দলের দপ্তর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।একইসঙ্গে সাংগঠনিক ক্ষমতাবলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে (মো. আল মামুন) ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনিত করেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলন বেগবান করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা