Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবু আটক 
Saturday June 17, 2023 , 11:30 am
Print this E-mail this

অস্ত্রধারী দুর্বৃত্তরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে

সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবু আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে সীমান্তবর্তী ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলা ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ঘটনাটি আমি জানি। আজ (১৭ জুন) সকাল ৭টার দিকে তাকে ধরে নিয়ে গেছে। র‌্যাব, সিভিল টিম এবং অনেক পুলিশ এসেছিল। আটকের ঘটনা বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে জানানোর পরে তিনিও এ ঘটনা জানেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবকে তার বোনের বাড়ির ঠিকানা দেওয়া হলে সেখানে গিয়ে তারা চেয়ারম্যান বাবুকে আটক করেছে। এর আগে শুক্রবার (১৬ জুন) চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। শুক্রবার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত চিঠিতে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেন। চিঠিতে বলা হয়েছে, গত ১৪ জুন বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা