Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ছয়জন আটক 
Friday June 16, 2023 , 10:18 am
Print this E-mail this

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাদিমের স্ত্রী মনিরার

সাংবাদিক নাদিম হত্যায় জড়িত ছয়জন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। এর আগে বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ করায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা