Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
Friday June 16, 2023 , 11:19 am
Print this E-mail this

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস জানান, আজ সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এই ভূমিকম্প হয়েছে। এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা